1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ভুটানে গোলবন্যা: সাবিনাদের পারো এফসির ২৮-০ গোলের ঐতিহাসিক জয়!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটান উমেন্স ন্যাশনাল লিগের তিন ক্লাবে। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর আজ বৃহস্পতিবার (১৫ মে) খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি।

এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই (অন্য দুইজন ঋতুপর্ণা ও সুমাইয়া) প্রথম মিনিট থেকে খেলেছেন।
ভুটানের নারীদের নিয়ে একরকম ছেলেখেলাই করেছেন নারী ফুটবলাররা। শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষের ওপর। একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ।
প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামলো সাবিনারা। ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।
সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলো পারো। বিরতিতে যায় ১০-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দিলো আরও ১৮ গোল।
এদিকে আজকের ২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণা চাকমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!