1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশায় করে গাঁজা পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত চালকের নাম আজিজুল হক (৪৭)। তিনি কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, মাদক পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চোত্তাবাড়ি এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় আজিজুল হক ফুলবাড়ী সদরের দিকে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে তল্লাশি চালালে অটোরিকশার সিটের নিচে কসটেপে মোড়ানো দুটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আজিজুল হক এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং দুপুরে আজিজুলকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!