1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‘অপারেশন বুনয়া নুম মারসূস’: পাকিস্তানি অভিযানের ধর্মীয় ও প্রতীকী ব্যাখ্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ভারতীয় হামলার যে জবাব পাকিস্তান দিচ্ছে, তার নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনয়া নুম মারসূস’।

পবিত্র কুরআনের সুরা আছ-ছফের চতুর্থ আয়াত থেকে এটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো সীসাগলানো প্রাচীর। আয়াতটি হলো ইন্নাল্লা-হা ইউহিব্বুল্লাজিনা ইউকা-তিলুনা ফি ছাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়া-নুম মারসূস। এর অর্থ হচ্ছে: আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করেন, যেন তারা সীসাগলানো প্রাচীর।

আল জাজিরা জানাচ্ছে, পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে।

এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছে যে, তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তায় শত্রুর মোকাবিলা করছে।

বিশ্লেষকদের মতে, এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয়, বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!