1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নূর খান, রফিকি ও মোরাইদ ঘাঁটিতে ভারতের হামলা: রাওয়ালপিন্ডিতে গভীর রাতে বিস্ফোরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

আল জাজিরা

পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার (৯ মে) মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। ঘটনার পর পরেই এই তথ্য জানিয়েছেন পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে  হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এ ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা-যাওয়া করেন। এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন। মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে ঘাঁটি সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী।

ডিজিএফআইয়ের মহাপরিচালক দাবি করেছেন, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে। কিন্তু ঘাঁটির কোনো সম্পদ (বিমান বা অন্যান্য জিনিস) ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি। ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি হুমকির সুরে বলেন, এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!