1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা, পিএসএল ম্যাচ স্থগিত ও ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা করেছে ভারত। যে কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়।

ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যে আজকের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়াম চত্ত্বরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ভারত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!