1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জেনারেল ম্যানেজার আজিজার রহমান এবং স্থানীয় কৃষক শফিয়ার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!