1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে অন্তত ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (৭ মে) সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভির সরকারি সূত্র বলছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল – এই নয়টি স্থানকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত শিবিরগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে পাকিস্তানের দাবি, ভারত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে এবং দুটি মসজিদও তাদের লক্ষ্যবস্তু ছিল। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিন বছরের শিশু ও বেশ কয়েকজন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৬ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!