1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতের বিমান হামলায় পাকিস্তানে ৮ বেসামরিক নিহত, ৩৩ জন আহত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ছয়টি স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত রাতের অকারণ ও কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।  এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন।

তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে।

মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন।

তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর মহাপরিচালক বলেন, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে।

তিনি জানান, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে, যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায়।

তিনি আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনীর পাল্টা জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!