স্পোর্টস ডেস্ক:
চিরবিদায় নিলেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লুইস গালভান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সেন্টার ব্যাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
গালভান ছিলেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম, বিশেষ করে দেশের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অংশ হওয়ায় তার নাম স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। ১৯৭৮ সালে হোম সয়েলে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “লুইস গালভানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই শোকাবহ সময়ে এএফএ গালভানের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”
Leave a Reply