1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরে বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুরে বালুবাহী একটি অবৈধ ট্রাক্টর (স্থানীয়ভাবে ‘কাঁকড়া গাড়ি’ নামে পরিচিত) থেকে পড়ে গিয়ে আমজাদ হোসেন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ফাটকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের ছবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ গাড়ির ওপর থেকে ছিটকে পড়ে যান আমজাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের আবেদন করায় তা অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!