1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক ও সহকারী আহত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাজিরা রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষে চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে রমনা-পার্বতীপুরগামী একটি ট্রেন নাজিরা রেল ক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে পড়লে সংঘর্ষ ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য রেল চলাচল বন্ধ থাকে। তবে ট্রাক্টরটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, নাজিরা রেল ক্রসিংয়ে কোনো গেট কিংবা সিগন্যাল ব্যবস্থা নেই। ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ওই রেল ক্রসিংয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!