নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌরুটে দীর্ঘ সাড়ে ৪ মাস পর ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে নদীতে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় রুটটি ফের চলাচলের উপযোগী হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারী ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি আরও বলেন, শনিবার (৩ মে ২০২৫) থেকে ফেরি চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে রৌমারী ঘাটে অবস্থানরত ফেরি ‘কুজ্ঞলতা’ ও ‘কদম’ প্রয়োজনীয় যানবাহন পাওয়া গেলে চিলমারী ঘাটের উদ্দেশে যাত্রা করবে।
নৌপথটি আবার চালু হওয়ায় স্থানীয় জনগণ ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এতে করে যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply