1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ সিরাপসহ পিতা-পুত্র আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে ও বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২) এবং তার ছেলে জাহিদ হাসান (১৯)। অভিযানের সময় তাদের দোকান থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (যা ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে পরিচিত) উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!