1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালিত হয়েছে মহান মে দিবস। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় নাগেশ্বরী বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।

বক্তারা বলেন, “যুগে যুগে বিশ্বজুড়ে গড়ে ওঠা সকল সভ্যতার পেছনে রয়েছে শ্রমিকদের শ্রম ও ঘাম। মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।”

তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে অনেককে হত্যা করা হয়। সেই ঘটনার স্মরণেই আজ সারাবিশ্বে পালিত হচ্ছে মে দিবস।

বক্তারা আরও বলেন, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, শিশুশ্রম নির্মূল ও সকল শ্রমিকের জন্য মানবিক পরিবেশ তৈরিতে সরকার ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!