1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, প্রমাণ পেলে আজীবন বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্য সচিব ড. মোঃ হারুন-অর রশিদের স্বাক্ষরে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে ১১১তম সভায় অনুমোদিত হয়।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিংবা নাম ব্যবহার করে রাজনৈতিক কার্যকলাপে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের মতো শাস্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য এবং লেজুড়বৃত্তিক রাজনীতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে কেবল অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধি নয়, প্রয়োজনে দেশের প্রচলিত আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে জানানো হয়েছে, কোনো শিক্ষার্থী যদি বহিরাগত, পুলিশ, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর দ্বারা নির্যাতনের শিকার হন, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!