আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের বন্দুকধারীদের হামলায় ২৫ জন হিন্দু পর্যটক এবং একজন স্থানীয় মুসলিম ঘোড়াচালক নিহত হন। গত দুই দশকের মধ্যে এটি পর্যটকদের ওপর সবচেয়ে বড় হামলা। হামলার পরপরই ভারতে শুরু হয় মুসলিমবিদ্বেষী প্রচার, যার বড় অংশজুড়ে রয়েছে ইউটিউবে প্রকাশিত বিদ্বেষমূলক গান ও এআই-নির্ভর ভিডিও কনটেন্ট।
আল–জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে, হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রকাশিত হয় ‘পেহলে ধরম পুছা’ নামের একটি গান, যেখানে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভারতীয় মুসলিমদের প্রতি ঘৃণা উগরে দেওয়া হয়েছে। এ পর্যন্ত গানটি দেখা হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার বার। এটি একমাত্র নয়—আল–জাজিরা অন্তত ২০টি মুসলিমবিদ্বেষী গান শনাক্ত করেছে, যেখানে ইসলামকে হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই গানগুলো ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে। এসব গানে পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক হামলার আহ্বান জানানো হয়েছে এবং কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ‘ধর্মযুদ্ধ’-এর ডাক দেওয়া হয়েছে।
গানগুলোর মধ্যে রয়েছে:
এসব গানের পাশাপাশি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে ভিডিও ও ছবি। হামলার সময়ের মতো দেখানো গিবলি ইমেজ ছড়িয়ে দিচ্ছে ভয়, বিভ্রান্তি ও বিদ্বেষ।
এই প্রচারণার বাস্তব প্রভাবও পড়ছে সমাজে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, হুমকি, পিটুনি এবং উচ্ছেদের ঘটনা ঘটেছে। এমনকি চিকিৎসকদের মধ্যে অনেকে মুসলিম রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
একজন উগ্র হিন্দুত্ববাদী হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে উত্তরপ্রদেশের আগ্রায় এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করেন।
‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’ (এপিসিআর) জানিয়েছে, হামলার পরবর্তী এক সপ্তাহে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ বক্তব্য ও সহিংসতার অন্তত ২১টি ঘটনা ঘটেছে। কাশ্মীরি নারী ও শিক্ষার্থীরাও এই ঘৃণার শিকার হচ্ছেন।
সামাজিক মাধ্যমে হামলার ঘটনাকে ইসরাইল–হামাস সংঘাতের সঙ্গে তুলনা করে ভারত সরকারকে “ইসরাইলের পথে” প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এই ধারাবাহিক প্রচারণা ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভাজন আরও বাড়িয়ে দিচ্ছে। পেহেলগাঁওয়ে মুসলিমদের সহানুভূতিশীল ভূমিকা থাকা সত্ত্বেও গোটা সম্প্রদায়কে টার্গেট করে এই যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
Leave a Reply