1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

জার্মানিতে কবি দাউদ হায়দারের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জার্মানিতে বসবাসরত কবি দাউদ হায়দার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত নয়টায় জার্মানির বার্লিনে শ্যোনেবের্গ ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি দাউদ হায়দার বার্লিনের রাইনিকেডর্ফ এলাকায় একটি ভবনের ১২ তলায় একটি ফ্লাটে একাকী থাকতেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১৯৭৪ সালে কবি দাউদ হায়দার নির্বাসিত হয়েছিলেন। জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারেননি।

১৯৫২ সালে পাবনায় দাউদ হায়দারের জন্ম। তিনি দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ছিলেন। ১৯৭৪ এর ২৪ ফেব্রুয়ারি সংবাদ পত্রিকায় তার একটি দীর্ঘ কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশিত হলে সারাদেশে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়। কবিতার এক পংক্তিতে তিনি  নবিজি (সা.) ও যিশুখ্রিষ্টকে গালি দেন। তিনি গৌতম বুদ্ধকেও গালি দিয়েছেন।

জনরোষ থেকে বাঁচাতে তাকে জেলে রাখা হয়। জেলখানায় তাকে কয়েদিরা মারপিট করে। কিছুদিন পর জেল থেকে মুক্তি দিয়ে কলকাতাগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। কলকাতা থেকে তিনি জার্মানিতে পাড়ি জমান।

স্বাধীনতার পর দাউদ হায়দারই প্রথম লেখক, যাকে লেখালেখির কারণে নির্বাসনে যেতে হয়। ৫০ বছর ধরে তিনি নির্বাসনে ছিলেন। এই সময়ে তিনি আর কখনোই দেশে ফিরতে পারেননি। কোনো সরকারই তাকে আসার অনুমতি দেয়নি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!