1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার (১১)। সে স্থানীয় বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং গ্রামের নুর হোসেন ও তুলি বেগম দম্পতির একমাত্র কন্যা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাবা নুর হোসেন ঢাকায় চাকরিরত। মা তুলি বেগম দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন দুপুরে তুলি বেগম মাছ কুড়াতে গিয়ে তা বাড়িতে রেখে আবার ছাগলের জন্য পাতা আনতে যান। ফিরে এসে ঘরে ঢুকে আঁড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

নিহতের মা তুলি বেগম বলেন, “মাছ কুড়িয়ে ঘরে ফিরেও মেয়েকে ঠিকঠাক অবস্থায় পেয়েছি। এরপর কিছুক্ষণ বাইরে গিয়ে এসে দেখি আঁড়ার সঙ্গে ঝুলে আছে। বুঝে উঠতে পারছি না কীভাবে এমন ঘটনা ঘটল।”

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে এলাকাবাসীর মাঝেও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!