1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিলেন আব্বাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

দ্য জেরুজালেম পোস্ট

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে হামাসকে তাদের হাতে বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেওয়াসহ গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়া এবং গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান তিনি। খবর দ্য জেরুজালেম পোস্টের।

ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে বুধবার টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে আব্বাস হামাসকে গালি দিয়ে বলেন, “কুকুরের বাচ্চারা জিম্মিদের মুক্তি দাও।”

আব্বাস আরও বলেন, যুদ্ধ বন্ধ হতে হবে। এই যুদ্ধে প্রতিদিন শত শত মানুষ মরছে। কারণ, হামাস এখনো জিম্মিদের হস্তান্তর করেনি। জিম্মিদেরকে ছেড়ে দিয়ে এই যুদ্ধ খতম করার দাবি জানান তিনি।

হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং তাদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে, জোর দিয়ে বলেন তিনি। ১৮ মাস আগে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের বিরুদ্ধে আব্বাসের এটিই সবচেয়ে কড়া ভাষার বক্তব্য।

হামাসকে একটি রাজনৈতিক দলে পরিণত হওয়ার ডাক দিয়ে তিনি বলেছেন, আমেরিকানদের পরিবর্তে আমাদের সঙ্গে কথা বলুন।

তবে হামাস আব্বাসের বক্তব্যকে নিজ জনগণের জন্যই ‘অবমাননাকর ভাষা’ বলে নিন্দা করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!