1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারী পানি রপ্তানি করে বৈশ্বিক বাজারে ইরান: কেজিপ্রতি মূল্য ১,০০০ ডলার!

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মেহের নিউজ

দেশে উৎপাদিত ভারী পানি এক হাজার মার্কিন ডলারে রপ্তানি করছে ইরান। গতকাল মঙ্গলবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মাদ ইসলামি এ তথ্য জানান।

মোহাম্মাদ ইসলামি গতকাল দেওয়া এক ভাষণে বলেন, ভারী পানি সরবরাহের বৈশ্বিক বাজারে যুক্ত হয়েছে ইরান। ভারী পানি (রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড) প্রায় ৩০০ ধরনের ডেরিভেটিভ রয়েছে।ওষুধ, শিল্প, মাইক্রো ইলেকট্রনিক্সসহ আরও অনেক খাতে ব্যবহার করা হয় এ পানি। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ।

মোহাম্মাদ ইসলামি আরও বলেন, প্রতি কিলোগ্রাম ভারী পানির মূল্য এক হাজার মার্কিন ডলার। আমরা এ ভারী পানি থেকে মিথানল উৎপাদন করে থাকি এবং এটি এখন রপ্তানি করা হচ্ছে। প্রতি টন মিথানলের রপ্তানি মূল্য ১.২ মিলিয়ন মার্কিন ডলার।

ইরানের এ উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তারা এ মিথানল তৈরি করতেই নতুন কারখানা স্থাপন করেছে। কিন্তু ‘শত্রুরা’ আমাদের এ কাজে বাধা দিতে চেয়েছিল। তারা একই ভাবে এক ইউরোপীয় রাষ্ট্রকে বাধা দিয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!