1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা: নিহত অন্তত ২৬, আরও বাড়তে পারে প্রাণহানি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। সূত্রের বরাতে নিহতের এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, পাহালগামের বৈসরান উপত্যকার উপরের তৃণভূমিতে গুলির শব্দ শোনা গেছে , যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সন্ত্রাসীরা স্পষ্টতই ছদ্মবেশে ছিল এবং এটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সন্ত্রাসীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

পহেলগামের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার যেসব ঘটনা সাম্প্রতিক ঘটেছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড় হামলা।

kashmir
ছবি: রয়টার্স

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই হামলার নিন্দা জানিয়েছে তিনি বলেন, ‘আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ।’

পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় ১৯৮৯ সাল থেকেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আসছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!