1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বাংলাদেশ দলে খেলার অপেক্ষায় কিউবা মিচেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দেশের ফুটবলে নতুন একটা অধ্যায়ের শুরুটা যেন হলো হামজা চৌধুরীর হাত ধরে। কেবল যে জনপ্রিয়তা বেড়েছে তাইই নয়, ঝিমিয়ে পড়া দেশের ফুটবল যেন আবারও জেগে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবতীয় আলোচনার একটা বড় অংশ ব্যস্ত ফুটবলকেন্দ্রিক চর্চায়। হামজা চৌধুরীর পর লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় আরও বেশ কিছু নাম। 

কানাডা জাতীয় দলের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোমকে নিয়ে কয়েকদিন ধরেই চলছে চর্চা। সব কিছু ঠিক ঠাক থাকলে শিগগিরই বাংলাদেশের হয়ে দেখা যাবে এই ফুটবলারকে। গতকালই হাতে পেয়েছেন জন্মনিবন্ধন সনদ। এবার পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় তিনি। এরইমাঝে জানা গেল আরেকখবর। হামজা চৌধুরীর মতোই ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে চান সান্দারল্যান্ডের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল।

ইংল্যান্ডের অন্যতম শীর্ষ পর্যায়ের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগ-২ এ। এই লিগটি মূলত বয়সভিত্তিক দলগুলোর মাধ্যমে গড়া।

চলতি মৌসুমে কিউবা এখন পর্যন্ত স্কোয়াডে ছিলেন ৯ ম্যাচে। শুরুর একাদশে ছিলেন ৩ ম্যাচে আর বদলি হিসেবে নেমেছেন ৪ ম্যাচ। বেঞ্চে বসে সময় পার করেছেন ২ ম্যাচে। এবারে দেখা যাক কিউবা মিচেলের খেলোয়াড়ি ধরণের আদ্যোপান্ত

মিডফিল্ডের নতুন ভরসা

কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার। ড্রিবলিংয়ে পটু, পাসিং বেশ ভালো। অ্যাজিলিটির দিক থেকেও উপমহাদেশীয় ঘরানার যেকোনো মিডফিল্ডারের চেয়ে বেশ ভালো বলা চলে তাকে। বলা যেতে পারে, হামজা চৌধুরী কিংবা সামিত সোমের পাশাপাশি আরও একজন মিডফিল্ডারকে উড়িয়ে আনছে বাংলাদেশ। তবে কিউবার মূল জাদু আক্রমণ তৈরিতে।

চলতি বছর প্রিমিয়ার লিগ-টু’তে যতবারই মাঠে নেমেছেন, খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। নরউইচের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেমেই পেয়েছেন চলতি মৌসুমের একমাত্র অ্যাসিস্ট। বদলি নামা ম্যাচগুলোতেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই দেখা গেছে তাকে।

সবমিলিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে, ক্যারিয়ারে ৮২ শতাংশ ম্যাচ কিউবা মিচেল খেলেছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। আর ১৮ শতাংশ ম্যাচ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।


শক্তিমত্তা কোথায়?

অফেন্সিভ ট্রাঞ্জিশনে কিউবা মিচেলের দক্ষতা বেশ দারুণ। ড্রিবলিংয়ের সঙ্গে পাসিং সেন্স ভালো থাকার সুবাদে প্রতি আক্রমণে বেশ পটু এই তারকা। ট্যাকলিং করার ক্ষমতাটাও সহজাত। তবে শক্তির সবচেয়ে বড় জায়গা পুরো মাঠ জুড়ে খেলার সক্ষমতা। নাম্বার এইট হিসেবে মাঠের অনেকটা জায়গা নিজের দখলে রেখে খেলতে ভালোবাসেন কিউবা মিচেল।

বর্তমানে হ্যাভিয়ের ক্যাবরেরার ডায়মন্ড ফর্মেশনের চূড়ায় খেলতে পারেন কিউবা মিচেল। যদিও সেখানে শেখ মোরসালিনের জায়গা অনেকটাই পাকা। তবে গেম বিল্ডআপে বাংলাদেশের অস্ত্র হতে পারে কিউবা এবং মোরসালিনের রসায়ন।

কিউবাকে নিয়ে কোচেদের ভাষ্য

দু’বছর আগে বার্মিংহ্যাম থেকে সান্দারল্যান্ডে দলবদল সেরেছিলেন কিউবা মিচেল। আর শুরুতেই দেখিয়েছেন নিজের প্রতিভার ঝলক। সান্দারল্যান্ড অ্যাকাডেমির কোচ রবিন নিকোলস কিউবাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শুরুতেই।

‘বার্মিংহ্যাম থেকে ১৬ বছর বয়সে ক্লাবে (সান্দারল্যান্ড) যোগ দেয় কিউবা। আর এরইমাঝে নিজের ভেতরে থাকা প্রতিভার জানান সে দিয়েছে। দেশের একটা নতুন এলাকায় এমন একজন তরুণের মানিয়ে নেয়াটা কঠিন। কিন্তু কিউবা সেই চ্যালেঞ্জ উৎরে গিয়েছে।’

নিজের প্রতিভাগুণে সান্দারল্যান্ডে এসেই পেশাদার চুক্তি সম্পন্ন করেন কিউবা। যার সুবাদে ১৮ বছর বয়সেই খেলছেন অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে। বাংলাদেশের ফুটবলে যে নতুন জোয়ার তৈরি হয়েছে প্রবাসী ফুটবলারদের নিয়ে, তাতে কিউবা মিচেলের সংযুক্তিটা উন্মাদনা বাড়িয়েছে আরও অনেকটা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!