1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ছাত্র আন্দোলনে হামলার মামলায় নজরুল ইসলাম নামে একজন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার তুড়া রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শৌলমারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ২০২৩ সালের ৪ আগস্ট “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে রৌমারী সরকারি কলেজ মাঠে জড়ো হয়েছিলেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ। কিন্তু ওই সময় হঠাৎ করেই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তাদের সমর্থকরা অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনার কয়েক মাস পর, একই বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামে এক যুবক রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নজরুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!