1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যাসিস্ট বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:
১. শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ইসাহাক আলী (৭০),
২. বড়ভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম ধনিরাম গ্রামের মৃত লতিফ সরকারের ছেলে আব্দুল মান্নান (৬৫),
৩. নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও পূর্ব ফুলমতি গ্রামের আজিমুল হকের ছেলে হারুন অর রশিদ শাকিল (৩৫),
৪. গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজেরকুটি গ্রামের মৃত বজলুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই তালিকাভুক্ত ফ্যাসিস্ট। গত ৪ আগস্ট ফুলবাড়ীতে শেখ হাসিনার দেশত্যাগের পর ছাত্রজনতার মিছিলে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া ০৫(০৮)২৫ এবং ০৬(০৮)২৫ নম্বর মামলার তদন্তে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতারের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে। সোমবার সকাল ১১টার দিকে তাদের আদালতে হাজির করে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!