1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চার জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চার জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ফুলবাড়ী থানার একটি দল বড়ভিটা ইউনিয়নের ধনিরাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রুবেল ইসলাম (২৭), আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম (৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সকলেই ধনিরাম এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং জুয়ার আসর থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, ধনিরাম এলাকায় বেশ কিছুদিন ধরেই জুয়া খেলার প্রবণতা বেড়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে এলাকার সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!