1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

একজন ভালো মানুষ চেনা যায় এই ৫ গুণে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

একজন মানুষ ভালো কি মন্দ তা হুট করা বলা সম্ভব নয়। এরপরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একজন ব্যক্তিকে অন্যদের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত করে তোলে। এসব গুণ কেবল সম্পর্ককেই দৃঢ় করে না, ব্যক্তি চরিত্রের ভিতকে শক্তিশালী করে তোলে।

কোন বৈশিষ্ট্যগুলো একজন মানুষকে ভালো মানুষ হিসেবে তুলে ধরে, চলুন জেনে নিই-

সহানুভূতি

অন্যের অনুভূতি বুঝতে পারা এবং তা হৃদয়ে ধারণ করার গুণকেই সহানুভূতি বলে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি ভালো মানুষ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো তার সহানুভূতি থাকবে। তিনি অন্যের মতামতের প্রতি যত্নবান হবেন।

সদয়তা

সদয়তা মানে কেবল ভালো কাজ করা নয়, বরং এটি একটি ধারাবাহিক মনোভাব যেখানে সহানুভূতি ও উদারতা প্রতিফলিত হয়। ছোট ছোট কাজে সহানুভূতি আর উদারতা প্রকাশ করা একজন মানুষকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে।

respect

অন্যকে সম্মান করা

সুস্থ সম্পর্কের ভিত্তিই হলো পারস্পরিক সম্মান। একজন ভালো মানুষ অন্যের মতামত, সীমা এবং স্বতন্ত্রতাকে মূল্য দেন—যা বিশ্বাস ও বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করে।

কৃতজ্ঞতা প্রকাশ 

নিজের প্রাপ্তি ও আশীর্বাদগুলোকে মূল্য দেওয়ার মাধ্যম হলো কৃতজ্ঞতা প্রকাশ। এটি মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। একজন ভালো মানুষ সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসেন।

good_man1

উৎসাহ প্রদান

অন্যকে উৎসাহ দেওয়া একজন ভালো মানুষের গুণ। অন্যের কাজকে সমর্থন দেওয়া, তাকে উৎসাহ দেওয়া কেবল তারই উন্নয়ন করে না বরং সম্মান ও অনুপ্রেরণামূলক পরিবেশও গড়ে তুলতে সাহায্য করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!