1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকার পদক্ষেপের ফলে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

দ্য হিন্দু

বাংলাদেশি পণ্যবাহী জাহাজের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের কয়েকদিন পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পূর্ববর্তী কিছু কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্তকে ব্যাখ্যা করা যেতে পারে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বাধা নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমাদের বন্দর ও বিমানবন্দরে যে জট সৃষ্টি হয়েছে, তা আমরা দেখেছি। তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই—আমরা এই পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষ থেকে কী কী ঘটেছে, সেগুলো একবার দেখে নেওয়া উচিত।’

‘প্রতিক্রিয়াশীল পদক্ষেপ’

ভারত বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার আগে, ঢাকার অন্তর্বর্তী সরকার ভারত সীমান্তঘেঁষা তিনটি স্থলবন্দর বন্ধ করার এবং আরেকটি স্থলবন্দরে কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্তের কারণ হিসেবে বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, এসব বন্দরে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে।

তবে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, নয়াদিল্লি এই সিদ্ধান্তগুলোকে ‘প্রতিক্রিয়াশীল পদক্ষেপ’ হিসেবে দেখছে এবং মনে করছে, সেগুলো নেওয়া হয়েছে ‘একতরফাভাবে’।

এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি বন্ধ করলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এক সরকারি সূত্র জানিয়েছে, ভারতের ধারণা—পাকিস্তান থেকে আরও বেশি পরিমাণে আমদানি সহজ করতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় কর্মকর্তারা আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য চলাচল তদারকির জন্য ‘ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট (আইআরএম)’ গঠনের সিদ্ধান্তকেও তারা দেখছেন ‘নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ’ হিসেবে। তাদের মতে, ‘এই সিদ্ধান্ত ভারত থেকে পণ্য আসার প্রক্রিয়ায় আরও দীর্ঘসূত্রতা তৈরি করবে।’

পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে ঢাকার প্রতিবাদ

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বলেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইনের বিরোধিতায় সাম্প্রতিক দাঙ্গায় বাংলাদেশি নাগরিকরা জড়িত; এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। এই দাঙ্গায় মুসলমানদের ওপর হামলা, প্রাণহানি ও সম্পদহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’

শফিকুল বলেন, ‘সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!