1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩৮

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই হামলা চালানো হয় বলে হোদেইদাহ স্বাস্থ্য অফিসের বরাতে জানিয়েছে আল মাসিরাহ টিভি। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো অন্যতম ভয়াবহ হামলা।

মার্কিন সামরিক বাহিনী এই হামলার কারণ হিসেবে জানিয়েছে, তারা হুথি যোদ্ধাদের জ্বালানির সরবরাহ বন্ধ করতে চেয়েছিল।

ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনের এই গোষ্ঠীর অবস্থানগুলোতে হামলা অব্যাহত রাখবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে এক পোস্টে জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।

অন্যদিকে, ইসরায়েল গাজায় তাদের প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবারের হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর, শুক্রবার সকালে অবরুদ্ধ এই উপত্যকার খান ইউনিসে আরও একটি হামলায় একই পরিবারের ১৩ জন প্রাণ হারিয়েছেন।

বিভিন্ন ত্রাণ সংস্থা গাজার পরিস্থিতিকে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!