1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেলের আশঙ্কা, কিশোরীর মর্মান্তিক আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফল খারাপ হওয়ার আশঙ্কায় রোমানা খাতুন (১৭) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে।

রোমানা ছিলেন শ্যামপুর গ্রামের আব্দুল রউফের মেয়ে এবং স্থানীয় গঙ্গারহাট এম এস উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কয়েকটি বিষয়ের পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

নিরব হতাশা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই ঘটনা নতুন করে মনে করিয়ে দেয়, পরীক্ষার ফলাফল জীবনের শেষ কথা নয়। সমাজ ও পরিবারের দায়িত্ব, এমন কঠিন সময়ে সন্তানের পাশে থেকে তাদের মানসিকভাবে সাহস জোগানো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!