1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ভারত, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সাদা বলের দুটি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সূচিতে থাকছে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ আগস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারতীয় দল। যেখানে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। তিন দিন পর অর্থাৎ ২০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের পরের ওয়ানডে।

আর ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২৬ আগস্ট চট্টগ্রামেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি গড়াবে। ১ সেপ্টেম্বর ভারত দল বাংলাদেশ ছাড়বে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলির মধ্যে একটি। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, এবং আমি নিশ্চিত যে এটি আরেকটি কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে।’

ভারতের বাংলাদেশ সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে- ১৭ আগস্ট, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে- ২০ আগস্ট, মিরপুর
তৃতীয় ওয়ানডে- ২৩ আগস্ট, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি- ২৬ আগস্ট, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৯ আগস্ট, মিরপুর
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি- ৩১ আগস্ট, মিরপুর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!