1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রাজিবপুর উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

পহেলা বৈশাখের রঙিন প্রভাতে রাজিবপুরবাসীর প্রতি ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন দি রাজিবপুর ইন্টারন্যাশনালের প্রোপাইটর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম। শুধু শুভেচ্ছাই নয়, তাঁর কণ্ঠে শোনা গেছে একটি জনপদের জন্য স্বপ্ন বোনার প্রতিশ্রুতি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বৈশাখ হোক নতুন দিগন্তে পা রাখার উৎসব। রাজিবপুর হোক সম্ভাবনার ভূখণ্ড, যেখানে মানুষের মুখে ফুটবে হাসি, আর নদীর ঢেউয়ে ভেসে আসবে উন্নয়নের বারতা।”

রৌমারী ও ফকিরের হাট লঞ্চঘাট ও লেবার হ্যান্ডলিংয়ের ইজারাদার হিসেবে মোঃ শহিদুল ইসলামের পথচলা শুধু ব্যবসায়িক সফলতার গল্প নয় শুধু, বরং এটি মানুষের প্রয়োজনে, ন্যায়বোধে ও দায়িত্ববোধে প্রতিশ্রুত এক নিরব স্বপ্নযাত্রা। তাঁর ব্যবস্থাপনায় ঘাটের শৃঙ্খলা ফিরে পেয়েছে, শ্রমিকেরা পেয়েছে ন্যায্য পারিশ্রমিক, যাত্রীরা পেয়েছে নিরাপদ গন্তব্যের নিশ্চয়তা।

যেখানে অধিকাংশ ঘাটজীবন ক্লান্ত, ধূলিমাখা ও অবহেলিত, সেখানে শহিদুল ইসলামের স্পর্শে যেন প্রাণ ফিরে পাচ্ছে জনমানুষ। তার হাতে প্রতিষ্ঠিত ‘দি রাজিবপুর ইন্টারন্যাশনাল’ শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি যেন একটি নিরন্তর প্রচেষ্টা, রাজিবপুরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার নিরব সংগ্রাম।

তিনি জানান “আমি রাজনীতি করি না, তবে রাজিবপুরের মাটির প্রতি আমার দায়িত্ব আছে। এই জনপদের ছেলে হিসেবে আমি চাই, আমাদের মানুষ যেন কাজ পায়, সেবা পায়, সম্মান পায়। আমার স্বপ্ন, রাজিবপুর একদিন নিজের আলোয় উদ্ভাসিত হবে।”

স্থানীয় জনমানসে তিনি পরিচিত একজন সৎ, উদ্যমী ও মানবিক ব্যবসায়ী হিসেবে। কারও প্ররোচনায় নন, বরং নিজের বিবেকের তাগিদেই তিনি যুক্ত হন জনসেবামূলক কর্মকাণ্ডে। নববর্ষে তাঁর এই শুভেচ্ছা বার্তা যেন এক নরম সকালের প্রতিধ্বনি। নতুন বছরের প্রথম সূর্যরশ্মির মতোই আশাবাদী, উজ্জ্বল ও মানুষকেন্দ্রিক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!