1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজা যুদ্ধ বন্ধ চেয়ে চিঠি, চাকরি হারালেন এক হাজার ইসরায়েলি সেনা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মিডল ইস্ট মনিটর

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা দাবি করেন, এই যুদ্ধ নিরাপত্তার জন্য নয় বরং এটি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্ত করা সম্ভব।

ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিকে ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করেছেন। তার মতে, ‘যারা এমন বিবৃতি দিয়েছেন, তারা সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠির নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।

চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনতে ইসরায়েলি নাগরিকদের সর্বাত্মক চাপ সৃষ্টির আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, স্বাক্ষরকারী প্রায় ১০ শতাংশ এখনো সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকি সদস্যরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!