রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান (পিবিজিএমএস, পিএসসি) এবং জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি)।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত এই সভায় সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অনুপ্রবেশ ঠেকানো ও সার্বিক নিরাপত্তা জোরদার নিয়ে আলোচনা হয়। জাতীয় স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সেক্টর কমান্ডার।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: শওকত আলী মন্ডল (দৈনিক করতোয়া), শফিকুল ইসলাম (দৈনিক জবাবদিহি), জিতেন চন্দ্র দাস (দৈনিক সমকাল), মাসুদ রানা (দৈনিক ইত্তেফাক), বেলাল হোসেন (দৈনিক আমার সংবাদ), সাখওয়াত হোসেন সাখা (দৈনিক কালবেলা), মাসুদ পারভেজ রুবেল (এনটিভি অনলাইন), রেজাউল ইসলাম রেজা (দৈনিক খোলা কাগজ) ও আবু কায়সার লেবু।
Leave a Reply