1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে অফিস থেকে স্কুল পিয়নকে তাড়িয়ে দিলেন ইউএনও, এলাকাজুড়ে সমালোচনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বাবলু মিয়া নামে এক স্কুল পিয়নকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার তার অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাবলু মিয়া যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত দুই বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বাবলু মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুল মতিনের সঙ্গে বিরোধের জেরে তিনি এই পরিস্থিতির শিকার হচ্ছেন।

জানা গেছে, প্রধান শিক্ষক বাবলু মিয়ার সার্টিফিকেট নিয়ে মিথ্যা অভিযোগ তুলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। তবে ২০২৪ সালের ২১ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিদ্যালয়ের সভাপতিকে তার বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেন।

কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাবলু মিয়া ইউএনও’র কাছে সরাসরি অভিযোগ জানাতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ‘তুমি আর অফিসে ঢুকবে না’ বলে তাড়িয়ে দেন বলে অভিযোগ করেন বাবলু মিয়া।

ঘটনার সময় তার পক্ষে কথা বলতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আউয়ালের সঙ্গেও ইউএনও অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা গেছে।

এদিকে, ইউএনও উজ্জ্বল কুমার হালদার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষককে ডেকে বলা হয়েছে ১০-১৫ দিনের মধ্যে বেতন-ভাতা ছাড় করতে। এর আগে ওই কর্মচারীকে অফিসে অহেতুক আসতে নিষেধ করা হয়েছে মাত্র।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সুরাহা চেয়েছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!