বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজিবপুর উপজেলা শাখা। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার প্রকাশনা ও আইন সম্পাদক মো. রাসেল। সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল লতিফ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষাও অত্যন্ত জরুরি। ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক সহায়তার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
এসময় পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার এবং তাদের মেধা ও মননশীলতার বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
অনুষ্ঠানে পরীক্ষার্থী, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply