1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজিবপুরে জনজোয়ার, দ্রোহের আওয়াজ সর্বস্তরে

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

আক্তারুজ্জামান সরকার, বিশেষ প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও লাগাতার বোমা বর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামের রাজিবপুরে গর্জে উঠেছে জনতার কণ্ঠ। সোমবার বিকেল ৫টায় রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল মুহূর্তেই রূপ নেয় এক অভূতপূর্ব জনজোয়ারে।

বিক্ষোভে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিন, ব্যবসায়ী, দিনমজুর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ। মিছিলটি শহরের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে রাজিবপুর বাজারে গিয়ে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।

“ইসরায়েল তুই সন্ত্রাসী!”, “গাজার শিশুরা একা নয়!”, “ফিলিস্তিন জ্বললে আমরা চুপ থাকতে পারি না!”— এমন ক্ষোভভেজা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজীবপুরের আকাশ-বাতাস। অনেকেই হাতে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড ও প্রতিবাদী কবিতা সম্বলিত পোস্টার বহন করেন।

তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল নজরকাড়া। কেউ মুখে আঁকেন ফিলিস্তিনের পতাকার রং, কেউবা হাতে লিখে আনেন প্রতিবাদী কবিতা—
“ফুল নয়, শিশুরা কফিনে ঘুমায়;
ফিলিস্তিন কাঁদে, আর বিশ্ব চুপচাপ।”

সমাবেশে বক্তারা গাজায় যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান। একই সঙ্গে জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “আজ যদি আমরা চুপ থাকি, কাল এই আগুন আমাদের ঘরেও পৌঁছাতে পারে।” এই বোধ থেকেই তারা সবাইকে মানবতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!