1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের ডাকা হরতালের প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (১ এপ্রিল) চিলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টায় কলেজমোড় এলাকা থেকে সর্বস্তরের মুসলিম জনতা ও প্রি-ক্যাডেট মাদ্রাসার ব্যানারে দুটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল দুটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এছাড়াও, দুপুর ২টায় থানাহাট বাজার মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চিলমারী উপজেলা শাখা এবং ওয়ান অ্যাম্বিশন ক্যাডেট কোচিং সেন্টারের ব্যানারে দুটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন—চিলমারী মডেল মসজিদের ইমাম মামুনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, শিক্ষক আশিকুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুব আন্দোলনের সভাপতি হুসাইন আলী আবিদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, লায়ন এখতেখার উদ্দিন রাখী, সাজেদুল ইসলাম সাজু, সাদেকুর রহমান, ওবাইদুল মুনিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গাজায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষদের ওপর নির্মম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং সকল মুসলিম দেশ ও মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ইসরায়েলে উৎপাদিত সকল ধরনের ভোগ্যপণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!