রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের সরকারপাড়া গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল ছালাম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
আটক আব্দুল ছালাম উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত ফয়জাল হকের ছেলে।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের একটি বিশেষ দল ওই গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল ছালামকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ জানায়, আটক আব্দুল ছালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার (৭ এপ্রিল) কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।”
Leave a Reply