1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে ভুয়া খতিয়ানে দলিল সম্পাদনের অভিযোগ, সাব-রেজিস্টারের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে ভুয়া বিএস খতিয়ানের মাধ্যমে জালিয়াতি করে জমি বিক্রির অভিযোগ উঠেছে সাব-রেজিস্টার নাবিব আফতাবের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ভুয়া মালিক সাজিয়ে কবলা দলিল সম্পাদন করা হয়েছে, যা প্রতারণার শামিল। এছাড়াও বিভিন্ন দলিল, যেমন- ভ্রম সংশোধনী, চুক্তিপত্র, দানপত্র ও বণ্টননামার ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি-এর চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষতিগ্রস্তরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক স্বপন কুমার জানান, ২০২৪ সালের ২ অক্টোবর একই গ্রামের সুবোধ চন্দ্র ও সুধাংশু চন্দ্র মিথ্যা বিআরএস খতিয়ান তৈরি করে। পরে দলিল লেখক সামিদুল হক দুলু ও সাব-রেজিস্টার নাবিব আফতাবের যোগসাজশে তার মালিকানাধীন ১২ শতক জমি আলম মিয়ার কাছে ৩০৭৯ নম্বর কবলা দলিলের মাধ্যমে বিক্রি করে। বিষয়টি জানতে পেরে তিনি ২ নভেম্বর কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেন।

চাকিরপশার তালুক গ্রামের আরেক ভুক্তভোগী আবুল কাশেম জানান, ২২ জানুয়ারি সকালে প্রতিবেশী জাহাঙ্গীর আলমসহ তিনি দুইটি সংশোধনী দলিলের কাজ নিয়ে সাব-রেজিস্ট্রার অফিসে যান। সেখানে দলিল লেখক মোজাম্মেল হকের মাধ্যমে তাদের সাব-রেজিস্টারের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। পরে সাব-রেজিস্টার তাদের দলিল লেখকের সাথে পরামর্শ করার পরামর্শ দেন। কিছুক্ষণ পর দলিল লেখক মোজাম্মেল তাদের জানান যে, সংশোধনী দলিল পার হবে না, নতুন করে কবলা দলিল করতে হবে এবং এর জন্য ১ লাখ ৬০ হাজার টাকা লাগবে।

যখন তারা নিয়ম অনুযায়ী সংশোধনী দলিল করার কথা বলেন, তখন মোজাম্মেল জানান, এটি সম্ভব তবে সাব-রেজিস্টারকে ৫০ হাজার টাকা এবং স্ট্যাম্প, ব্যাংক ড্রাফট ও দলিল লেখক ফি বাবদ ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৭০ হাজার টাকা লাগবে। বাধ্য হয়ে তারা এই টাকা পরিশোধ করেন। পরে তারা জানতে পারেন, সংশোধনী দলিলের আসল খরচ সর্বোচ্চ ২ হাজার টাকা হওয়ার কথা এবং এতে নতুন ব্যাংক ড্রাফটের প্রয়োজন হয় না। তারা অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ৬৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে তারা এই অর্থ ফেরত এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে জেলা রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

রাজারহাট সাব-রেজিস্টার নাবিব আফতাব দাবি করেছেন, তার নাম ভাঙিয়ে কিছু দলিল লেখক অনৈতিক লেনদেন করছেন এবং তিনি এতে জড়িত নন।

নবনিযুক্ত জেলা রেজিস্ট্রার মো. রুহুল কুদ্দুস বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের ভিত্তিতে জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ ভূরুঙ্গামারী সাব-রেজিস্টার মাহফুজুর রহমানকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন। ১৫ জানুয়ারি জেলা রেজিস্ট্রার তার অফিস আদেশে কেবল দলিল লেখক সামিদুল হক দুলুর দলিল লেখার অনুমতি সাময়িকভাবে স্থগিত করেন এবং ৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে নির্দেশ দেন। তবে সাব-রেজিস্টার নাবিব আফতাবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীরা দাবি করেছেন, সাব-রেজিস্টার ও সংশ্লিষ্ট দলিল লেখকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি আর না ঘটে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে জমি-সংক্রান্ত জালিয়াতির মতো গুরুতর অপরাধ বন্ধ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!