কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
রাতের আকাশে যখন শাওয়ালের চাঁদ উঁকি দেয়, তখনই শুরু হয় আনন্দের এক অনির্বচনীয় জোয়ার। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর আসে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। সেই পুণ্যময় লগ্নে ভেলামারীসহ মোহনগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-ফিতর আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ত্যাগ, ধৈর্য ও সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা পবিত্র ঈদ উদযাপন করি। এই ঈদ হোক শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের উৎসব। আমি প্রিয় ওয়ার্ডবাসীসহ সমগ্র মোহনগঞ্জ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের ত্যাগ ও ইবাদত কবুল করুন।”
তিনি আরও বলেন, “ঈদ আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক উৎসব। সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আসুন, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, সুখ-দুঃখ ভাগাভাগি করি এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করি।”
সাধারণ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছি, উন্নয়ন ও কল্যাণে আমার অবিচল অঙ্গীকার। আমার এই পথচলা যেন আপনাদের দোয়া ও ভালোবাসার আলোয় উদ্ভাসিত হয়।”
ঈদের চাঁদের মতোই জ্বলজ্বল করুক ভালোবাসা, বিভেদহীন সমাজে ছড়িয়ে পড়ুক শান্তির স্নিগ্ধ আলো এই প্রত্যাশায় তিনি মোহনগঞ্জ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply