1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরিফুর কবির রানা তালুকদার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ঈদ-উল-ফিতর মানে কেবল শুধু উৎসবই নয়, এটি আনন্দের পরশে ভ্রাতৃত্বকে জাগ্রত করার দিন, সম্প্রীতির সুর বুনে দেওয়া এক মহিমান্বিত উপলক্ষ। দূর প্রবাসে থেকেও সেই আনন্দ ভাগ করে নিতে ভুলেননি রাজিবপুর-কোদালকাটি-মোহনগঞ্জের প্রিয়মুখ, মানবিক উদ্যোগের একনিষ্ঠ পথিক মোঃ আরিফুর কবির রানা তালুকদার।  

দুবাইপ্রবাসী এই সমাজসেবী এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ কেবল ব্যক্তিগত উচ্ছ্বাসের নয়, এটি সবার সাথে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। রাজিবপুরের প্রতিটি মানুষের সুখ-সমৃদ্ধিই আমার প্রার্থনা। দূরদেশে থাকলেও আমার হৃদয় সবসময় আপনাদের সাথেই জুড়ে আছে, আপনাদের হাসিই আমার শান্তি।”

রাজিবপুরের মাটি ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা নতুন কিছু নয়। শেকড়ের টান অনুভব করেই তিনি বরাবর চেষ্টা করে গেছেন জনকল্যাণে নিজেকে উৎসর্গ করতে। তাঁর মানবিক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে এক অনন্য আসনে বসিয়েছে। ব্যবসার ব্যস্ততা তাঁকে আটকে রাখতে পারেনি, দূরদেশে থেকেও তিনি নিজ এলাকার সুখ-দুঃখের সাথী হয়ে আছেন।

ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি আরও বলেন, “এই দিনটি আসুক সবার জীবনে অফুরন্ত আনন্দের বার্তা নিয়ে। সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের খুশিতে সমানভাবে শামিল হতে পারে, এটাই আমার একান্ত কামনা। আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে, পরস্পরের পাশে দাঁড়িয়ে ঈদ-উল-ফিতরকে সত্যিকারের ভালোবাসার উৎসবে পরিণত করি।”

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি রাজিবপুরবাসীকে একে অপরের পাশে থাকার আহ্বান জানান এবং সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!