রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঈদের বাঁকা চাঁদের আলোয় ভাসছে বাংলার আকাশ, আনন্দের রঙে রাঙা জনপদ। এই পবিত্র আনন্দ-উৎসবে কোদালকাটি ইউনিয়নসহ রাজিবপুর উপজেলার সকল মানুষকে প্রাণঢালা ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আমিনুর রহমান।
মোঃ আমিনুর রহমান কোদালকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। রাজনীতির গণ্ডির বাইরেও তিনি একজন সমাজসেবী, মানবিক ও নিরহংকার মানুষ হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে সকলের জন্য নিবেদিতপ্রাণ এই নেতা সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে দাঁড়িয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতা ছড়িয়ে দেওয়ার দিন। সমাজের প্রতিটি স্তরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক, এই কামনাই করি। যারা অভাব-অনটনের মাঝে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈদের আনন্দ। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবেই ঈদের মাহাত্ম্য পূর্ণতা পাবে।”
তিনি আরও বলেন, “কোদালকাটি ইউনিয়নসহ রাজিবপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের সংকট নদীভাঙন, বেকারত্ব ও অবহেলার বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করেছি। আমি প্রতিশ্রুতিবদ্ধ, আগামীতেও আপনাদের পাশে থাকবো। আসুন, ঈদ হোক মানবতার, সহমর্মিতার এবং নতুন আশার সেতুবন্ধন।”
ঈদের এই উজ্জ্বল মুহূর্তে রাজিবপুরবাসীকে একে অপরের পাশে থাকার আহ্বান জানিয়ে সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন। ঈদ যেন শুধু আনন্দের নয়, মানবিকতার আলো ছড়ানোর দিন হয়, এমনটাই প্রত্যাশা করেছেন।
Leave a Reply