1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবিতে ভূমিকম্পের পর মিয়ানমার-থাইল্যান্ডের অবস্থা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রয়টার্স

মিয়ানমারে আজ শুক্রবার আঘাত হানা ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের তীব্র কম্পন থাইল্যান্ডসহ আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে এবং বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাংককের উত্তরের একটি বহুতল ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ১২ মিনিট পরেই দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

ব্যাংককে শক্তিশালী কম্পনে আতঙ্কিত বাসিন্দারা উচ্চ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের তীব্রতায় সুইমিং পুলের পানি উপচে পড়তে দেখা গেছে।

ছবিতে ক্ষতিগ্রস্ত মিয়ানমার ও থাইল্যান্ডের চিত্র-

ব্যাংককে সড়কে আতঙ্কিত লোকেরা। ছবি: ক্যারোলা ফ্রেন্তজেন/ডিপিএ/এপি ফটো ভায়া ব্লুমবার্গ

ব্যাংককের একটি ভবনের ধ্বংসস্তূপের সামনে লোকেরা। ছবি: রয়টার্স

মিয়ানমারের রাজধানী নাইপিদোতে ক্ষতিগ্রস্ত একটি উপাসনালয়। ছবি: অং শাইন ও/এপি ফটো ভায়া ব্লুমবার্গ

মিয়ানমারের মান্দালে-তে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স/স্ট্রিঞ্জার

ব্যাংককে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন। ছবি: রয়টার্স

ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীর উপরের আভা ও সাগাইং অঞ্চলের সংযোগকারী পুরাতন সাগাইং সেতু বা আভা সেতু ধসে পড়েছে। ছবি: এক্স থেকে নেওয়া

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!