কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। বুধবার রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমানকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে। এছাড়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মো. জাকির হোসেন, নজরুল ইসলাম, সহিদুল ইসলাম ব্যাপারি, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন ও রুশো চৌধুরী।
এই আংশিক কমিটিতে মোট ৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্বে প্রকাশিত এই কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। নতুন নেতৃত্ব রাজারহাট উপজেলা বিএনপিকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে কাজ করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, রাজারহাট উপজেলা বিএনপির দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির ছিল। নতুন কমিটির মাধ্যমে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।
Leave a Reply