রাজারহাট প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজারহাট প্রেসক্লাব আয়োজিত সহস্রাধিক পথচারী মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় সমকাল সুহৃদের সহযোগিতায় প্রেসক্লাব চত্বরে পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুল ইসলাম হাসিব, প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ আবুল হোসেন সরকার, প্রভাষক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জাহানুর রহমানসহ আরও অনেকে।
ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে ঈদ পূর্ববর্তী সময়ে প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, দেশ ও রাজারহাটের সর্বস্তরের মানুষের ঈদ নির্বিঘ্নে পালনের জন্য সকলের কাছে দোয়া চান এবং উপজেলার সকল ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের দাম সাধ্যের মধ্যে রাখার জন্য অনুরোধ করেন। পরে আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে ইফতার পুর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা উমর ফারুক।
Leave a Reply