1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ফুলবাড়ীতে ধরলার চর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার চর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের( ২৩)অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে যৌথভাবে এ লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানার পুলিশ এবং রংপুর পুলিশের ক্রাইম টিম।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়। চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে।

খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশিদ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়। দুপুর ১ টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
সকল প্রক্রিয়া শেষ করে আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!