খোদার আরশ কাঁপছে আজ ফিলিস্তিনের হাহাকারে, নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু মরছে সবাই নিবির্ষকে।
ইসরাফিলকে বলে দাও খোদা শিঙ্গায় দিতে ফুঁক, করুণ দৃশ্য সহ্য হয় না কষ্টে কাঁপে বুক।
বিশ্ব দরবারে বোবা বর্ষীর কেন তারা রয়েছে নির্বিকার?
মনুষ্যত্বের অবক্ষয় বন্ধু বন্ধ কেন মানবতার দুয়ার?
রক্তপিপাসু জালিমের দল মরণের কথা গিয়েছিস ভুলে, খোদার সামনে দাঁড়াবি একদিন শুনে রাখ দেখ কান খুলে!
খোদার কাছে হিসাব দিবি না ‘শেষ বিচারের দিন?
ওরে জালিম, মনে রাখিস খোদার বিচার বড়ই কঠিন!
দেখিস যেদিন কাঁদবি তোরা আর সেদিন হাসবে ফিলিস্তিন।
সেই আশা বুকে নিয়ে খোদা তোমায় বলছি তাই, ইসরায়েলের ধ্বংস আর মুক্ত ফিলিস্তিন চাই।
লেখাঃ নুসরাত জাহান- শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply