1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারীকে মাছের লোভ দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত মোঃ বাবর আলী (পিতা: সাইফুর রহমান) কে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোছা: হাসিনা খাতুন নামে এক মানসিক ভারসাম্যহীন নারীকে মাছের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে ভুট্টা খেতে নিয়ে যায় বাবর আলী। সেখানে নিয়ে গিয়ে সে হাসিনাকে ধর্ষণ করে।

কিছুক্ষণ পর স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে তারা বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। উত্তেজিত জনতা অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং সাথে সাথেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়।

খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতেন। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বাবর আলী এমন জঘন্য অপরাধ করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এলাকাবাসী বাবর আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, এমন অমানবিক কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা চাই, অপরাধীর কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!