1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

দূর্জয় হাসান,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটার অভিযোগ করেছেন। তারা দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!