1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করলেন বিজ্ঞানীরা, গলবে সমুদ্রের পানিতে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিদিন খাবারের প্যাকেট বা পানীয়ের বোতল হিসেবে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে থাকি। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও এই প্লাস্টিক প্রকৃতি ও পরিবেশের জন্য বড় সমস্যা সৃষ্টি করে। সম্প্রতি বিজ্ঞানীরা এ ধরনের প্লাস্টিক বর্জ্যের বিকল্প তৈরি করেছেন। খবর বিবিসি’র।

প্রতি বছর এ ধরনের বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ে। এসব বর্জ্যের বেশিরভাগই জীবাণু দ্বারা অবক্ষয়যোগ্য নয়। অর্থাৎ, এগুলো কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে নষ্ট হয় না। শত শত বছর ধরে পরিবেশেই থেকে যায়।

পানীয়ের বোতলের মতো বড় আকারের প্লাস্টিক ভেঙে গেলে তা আরও ক্ষুদ্র অংশে পরিণত হয়। একে ‘মাইক্রোপ্লাস্টিক’ বলে। অনেকক্ষেত্রে সামুদ্রিক প্রাণীরা এগুলোকে খাবার ভেবে গিলে ফেলতে পারে।

দীর্ঘদিন ধরেই প্রচলিত প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প খুঁজে আসছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে জাপানের গবেষকরা জানিয়েছেন, তারা এমন একটি নতুন প্লাস্টিক তৈরি করেছেন, যা সমুদ্রের পানিতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়।

যদিও কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আগে থেকেই রয়েছে। তবে প্রধান সমস্যা হলো এগুলো সমুদ্রে গেলে সহজে ভাঙে না। এমনকি কিছু প্লাস্টিকের পুরোপুরি ক্ষয় হতে ৫০০ বছরেরও বেশি সময় লাগতে পারে।

শ্রীলঙ্কার সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য। ছবি: রয়টার্স

এ সমস্যার সমাধানে জাপানের গবেষণা প্রতিষ্ঠান ‘রিকেন’ একটি প্লাস্টিক তৈরি করেছে। এটি শক্ত গঠনের হলেও মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে সম্পূর্ণরূপে ভেঙে যেতে সক্ষম এবং কোনো মাইক্রোপ্লাস্টিকও তৈরি করে না।

পরীক্ষায় দেখা গেছে, নতুন এই প্লাস্টিক লোনা পানিতে কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষয় হতে শুরু করে।

এছাড়া, মাটিতে এটি মাত্র ১০ দিনের মধ্যে পচে গিয়ে সারজাতীয় রাসায়নিক তৈরি করে, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

গবেষণা দলের প্রধান তাকুজো আইডা বলেন, ‘এই নতুন উপাদানের মাধ্যমে আমরা এমন একধরনের প্লাস্টিক তৈরি করেছি, যা শক্ত, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য, বহুমুখী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি কোনো মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!